জেলার আপডেট ✍ Final Exposer

পোড়া আই সি সেন্টারের পাশে তৃণমূল যুব নেতা

সুলেখা চক্রবর্তী,হাওড়া: শেষ পর্যন্ত পোড়া আই সি ডি এস সেন্টারের ৪৮ জন শিশুর খাওয়া ও পড়ার ব্যবস্থা হল। উল্লেখ্য গত রবিবার বালি নিমতলার কাছে কয়েকটি দোকানঘর সহ একটি সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আচমকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কেন্দ্রের ঘরে শিশুদের রান্না করা খাওয়ার দেওয়ার জন্য মজুত যাবতীয় চাল ডাল বই খাতাপত্র সব নষ্ট হয়ে যায়। এরপর থেকেই অনিশ্চিত হয়ে পড়ে শিশু শিক্ষাকেন্দ্রের ভবিষ্যৎ। সোমবার ও মঙ্গলবার ওই কেন্দ্রের শিশুরা মধ্যাহ্নের খাবার পায়নি। পাশাপাশি পোড়া ঘরে কেন্দ্র কিভাবে চলবে তাও অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে  আসেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কৈলাশ মিশ্র। তিনি শিশুদের পরিবার ও কেন্দ্রের সহায়িকা ও কর্মীদের আশ্বস্ত করেন সব বিকল্প ব্যবস্থা করার জন্য। এদিনই পুড়ে যাওয়া রান্নার সরঞ্জামের বিকল্প স্টোভ, কুকার ও অন্যান্য সরঞ্জাম সহ চাল ডালের ব্যবস্থা করেন কৈলাশ। এদিন বিকালের মধ্যেই শিশুদের রান্না করা খাবার দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি কাছেই একটি দলীয় কার্যালয়ে আপাতত কেন্দ্রের কাজ চালানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত আগামীকাল থেকেই কেন্দ্র চালু করতে আর বাধা রইল না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার