আসানসোল ✍ Final Exposer

আসানসোলে জমকালো সূচনা — শুরু হল ২০২৫ সালের আসানসোল উৎসব

কাজল মিত্র: আসানসোল:- 

পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ থেকে শুরু হল এবছরের বহুল প্রতীক্ষিত আসানসোল উৎসব। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বিধায়ক ওয়াসিমুল হক, জেলা শাসক এস. পোন্নবলম, আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শহীদুল্লা চৌধুরী, জামুরিয়ার ঘরের রাম সিং, বিশিষ্ট শিল্পপতি শচীন রায় সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্ব।

দীপ প্রজ্বালন করে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করা হয়। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে এই উৎসব। প্রতিদিন কলকাতা এবং স্থানীয় বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা মঞ্চে পরিবেশন করবেন তাদের গান ও পারফরম্যান্স।

উদ্বোধনী সভায় মন্ত্রী মলয় ঘটক বলেন,

“প্রতিদিনই দেশ-বিদেশের নামি শিল্পীরা আসানসোলের দর্শকদের জন্য গান পরিবেশন করবেন। এই উৎসব আসানসোলের মানুষের আনন্দ এবং সংস্কৃতির মিলনমেলা।”

উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শহরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার