আসানসোল ✍ Final Exposer

বিয়েবাড়ির সামনে দাড়িয়ে থাকা 10 টি বাইক ও 3 টি চার চাক গাড়িা গুড়িয়ে দিল নিয়ন্ত্রণহিন ট্রাক

বিয়েবাড়ির সামনে দাড়িয়ে থাকা 10 টি বাইক ও 3 টি চার চাক গাড়িা গুড়িয়ে দিল নিয়ন্ত্রণহিন ট্রাক

কাজল মিত্র: কুলটি:-  কুলটি থানার চিনাকুড়ি 9 নম্বরের পাশে একটি ম্যারেজ হলে বিয়ে বাড়ি চলছিল। হঠাৎ সেখানে একটি ট্রাক 10 টি বাইক 3 টি চার চাকা গুড়িয়ে দেয়। এবং তার সঙ্গে একটি দোকানও ভেঙে যায়।

এখনো পর্যন্ত কত টা ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ জানা যায়নি, এর মধ্যে কারো হতাহতের খবরও পাওয়া যায়নি। কিন্তু ট্রাক ড্রাইভার কে ইতি মধ্যেই আটক করার খবর পাওয়া যাচ্ছে।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়, এবং স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার