জেলার আপডেট ✍ Final Exposer

দুর্ঘটনা, পুলকার চালক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব অভিবাবকরা

সুলেখা চক্রবর্তী, হাওড়া:- কিছুদিন আগেই হাওড়ার উলুবেরিয়ায় একটি পুলকার দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয় আর এক্ষেত্রে পুলকার চালক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। জানা গিয়েছিল ওই পুলকারের কোনরকম কাগজপত্র ছিল না। পুলিশের নজরদারি বাড়াতে নির্দেশ দেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল। তবে এই মুহূর্তে হাওড়ার বাগনান এলাকার শতাধিক  বেসরকারি স্কুল রয়েছে তাদের অধিকাংশ পুলকারের কাগজপত্র পুরোপুরি আপডেট নেই। তবু বাধ্য হয়ে সন্তানদের ওই সব পুলকারে যাতায়াত করাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। অভিভাবকরা নিজেরাই পুলকার চালকের কাছে দ্রুত গতিতে চালানোর অভিযোগ তুলছেন আর সাবধান করছেন এমন চিত্র ধরা পড়েছে। তবে পুল কার, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে তা স্পষ্ট।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার