আসানসোল ✍ Final Exposer

বিয়ে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কুলটির ৩জন, আহত ৬, শোকের ছায়া পরিবারে

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি থানা মোড়ের বাসিন্দা জয়ভগবান যাদব গতকাল সকালে উত্তর প্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় একটি চার চাকা গাড়ি করে পরিবারের আরও ৮জন সদস্যদের নিয়ে। জয়ভগবান যাদব নিজে চালক ছিলেন। কুলটি থেকে রওনা দিয়ে বিহার রাজ্যের বরহি জেলায় পোছাতেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায় এক কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে জয়ভগবান যাদবের। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবারে বড় ছেলে জয়ভগবান যাদব সঙ্গে তাঁর মা সোনা দেবী এবং তাঁর পিসির মেয়ে বোন অনশিকতা যাদবের অর্থাৎ মৃত্যু হয় তিন জনের। গাড়িতে থাকা জয়ভগবান যাদবের স্ত্রী কৌশিল্লা দেবী এবং তাঁর তিন পুত্র এবং জয়ভগবান যাদবের ছোট ভাই ধার্মিনদার যাদব ও তাঁর মাসি মোট ৬জন গুরুত্বর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধিন। গতকাল রাত্রে মৃত দেহ নিয়ে আসা হয় আসানসোলের কুলটিতে। আজ সকাল থেকে এলাকা এবং পরিবারে রয়েছে শোকের ছায়া। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কথা জানান মৃত জয়ভগবান যাদবের বাবা শ্রীনাথ যাদব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার