আসানসোল ✍ Final Exposer

নিয়ামতপুর থেকে -ডিসেরগড় ঘাট রাস্তা সংস্কারের উদ্যোগ

 কাজল মিত্র: কুলটি:- নিয়ামতপুর থেকে ডিসেরগড় ঘাট পর্যন্ত বরাকর-পুরুলিয়া  রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হল । আসানসোল এস ডি এম বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে আজ ৫ ডিসেম্বর এ বিষয়ে বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের সেক্রেটারি কৃষ্ণেন্দু মণ্ডল, পি ডব্লু ডি সিভিল-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পুরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এ  সি পি ট্রাফিক প্রমুখ। বৈঠকে ঠিক হয় নিয়ামতপুর থেকে ডিসেরগড় ঘাট পর্যন্ত ৭ কিঃমিঃ রাস্তার পাশে পাইপ লাইন বসানোর কাজ প্রথমে হবে। এই কাজ করবে পুরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগ। এক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে ঠিক হয়েছে। এরপর পি ডব্লু ডি সিভিল বিভাগ রাস্তা সংস্কারের কাজ করবে। এই কাজ হওয়ার সময় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যাতে কাজের গতিশীলতা বজায় থাকে। উল্লেখ্য, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় পড়েছিল। অবশেষে এর সংস্কার কাজে প্রশাসনিক উদ্যোগ পথচারীদের ক্ষতে প্রলেপ দেবে বলে আশা করা যাচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার