জেলার আপডেট ✍ Final Exposer

গঙ্গাসাগর মেলা ২০২৬ এর প্রস্তুতি চলছে জোর কদমে

রমেশ রায়: গঙ্গাসাগর:- চলছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং। প্রশাসন তরফ থেকে এই মুহূর্তে তিনটি মাটি কাটার ড্রেজার কাজ করছে। দিনে ও রাতে কাজ চলছে । আর মাত্র কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলা ২০২৬। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সারাদিনের মধ্যে ৪ থেকে ৫ ঘন্টা বন্ধ থাকছে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা। যে কারণে নিত্যযাত্রীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে মুড়িগঙ্গা নদী পার হতে হচ্ছে। অভিযোগ, বেশি টাকার বিনিময়ে নদী পারাপার করতে হয়। প্রায় একমাস ধরে চলছে ড্রেজিং, তারপরেও সারাদিনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা বন্ধ থাকছে ভেসেল পরিষেবা। গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর এলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা    জি বি ডি এ চেয়ারম্যান সীমান্ত কুমার মালি   ও অন্যান্য আধিকার উপস্থিত ছিলেন এদিন তিনি প্রথমে কাকদ্বীপের লট নম্বর আটে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ ঘুরে দেখেন। আর মাত্র কয়েকটা দিন বাকি গঙ্গাসাগর মেলা ২০২৬। মেলা শুরুর আগে ড্রেজিং এর কাজ শেষ করা এখন প্রশাসনের কাছে বড়ো চ্যালেঞ্জ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার