জেলার আপডেট ✍ Final Exposer

ভোট ঘোষণার পর এই প্রথম প্রচার শুরু করলো দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী

তন্ময় মাহারা: মালদা:- ভোট ঘোষণার পর এই প্রথম শহরে প্রচার শুরু করলো দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। শনিবার সকাল ১০ টা নাগাদ মালদা শহরের পিয়াজি মোড় থেকে ব্যান্ডপার্টি সহকারে প্রচার শুরু হয় কংগ্রেস প্রার্থীর। কংগ্রেস ও বামপন্থী কর্মী সমর্থকরা প্রচারে অংশ নেন। কখনো হুটখোলা জিপে আবার কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করে নির্বাচনী প্রচার করেন কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। এদিন মালদা শহরে প্রথম নির্বাচনী প্রচার করেন তিনি। বামপন্থী এবং কংগ্রেসকর্মীরা প্রচারে অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে নির্বাচনী লড়াই লড়ছেন তিনি। প্রতিদ্বন্দী হিসেবে তার নির্বাচনী লড়াই বিজেপির সঙ্গে। জেতার ব্যাপারে আশাবাদী তিনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার