আসানসোল ✍ Final Exposer

সালানপুর থানার ইনচার্জের বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর পঞ্চায়েত ও জেমারি পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল এক সংবর্ধনা অনুষ্ঠান।এই অনুষ্ঠানটি সালানপুর থানা কার্যালয়ের সালানপুর থানার ইনচার্জ অমিত হাটির বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিগত কয়েক দিন আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে সালানপুর থানার ইনচার্জ অমিত হাঁটিকে ক্যানিং থানায় বদলি করা হয়।

প্রায় সাড়ে তিনবছর ধরে এই থানায় কর্মরত ছিলেন। এরপরেই বদলির নির্দেশ আসতে এলাকার বহু সমাজসেবী সংগঠন অমিত বাবুকে বিদায়ী সংবর্ধনা জানান। সেই মত মঙ্গলবার সকালে সালানপুর পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি ও জেমারি পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর সহ সমাজসেবী ফুচু বাউরির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সালানপুর পঞ্চায়েত এর সকল সদস্যরাও উপস্থিত ছিলেন।সকলে মিলে বিদায়ী অফিসার অমিত হাটিকে পুষ্প স্তবক ও শাল দিয়ে সম্মানিত করেন। বিদায়ী অফিসার এর উদ্দেশ্যে  সমাজসেবী ফুচু বাউরী জানান সালানপুর থানার ইনচার্জ যেভাবে বিগত দিনগুলি সকলের সাথে মিলেমিশে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করেছে এবং আধিকারিক এর নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।   আপনার সেবা সালানপুরবাসী চির তরে কৃতজ্ঞ থাকবে ও স্মরণ করবে।

তিনি বলেন, আগামীর কর্মস্থলে আপনার সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করি। 

অনুষ্ঠানে বিদায়ী অফিসার অমিত হাটি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং এলাকার সকল মানুষ ও থানার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার