জেলার আপডেট ✍ Final Exposer

বাংলাদেশের কারাগার থেকে মুক্তি, দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী

রমেশ রায়: কাকদ্বীপ:- দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে বন্দি থাকার পর  বুধবার দুপুরে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল বাহিনীর সহযোগিতায় তাঁদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে । ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নামতেই দেখা যায় পরিবার গুলির স্বস্তির হাসি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজের মাটিতে ফিরতে পারলেন তাঁরা।

ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জি বি ডি এর চেয়ারম্যান সীমান্ত  কুমার মালি  ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড আধিকারিক, কাকদ্বীপের এসডিও প্রীতম সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। মৎস্যজীবীদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং বন্দি অবস্থার অভিজ্ঞতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার