জেলার আপডেট ✍ Final Exposer

বেলুড় মঠের শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি উৎসব পালন

বেলুড় মঠের শ্রী শ্রী সারদা মায়ের ১৭৩ তম জন্মতিথি উৎসব পালন

সুলেখা চক্রবর্তী: হাওড়া:-   চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার ১৭৩ তম জন্ম তিথি উৎসব পালিত হচ্ছে। 

ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গোলতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর পর্যায়ক্রমে হবে বেদ পাঠ, স্তব গান,ভজন, বিশেষ পূজা ও হোম। 

সকাল আটটা থেকে অস্থায়ী ভাবে নির্মিত  সভা মণ্ডপে হবে মায়ের কথা পাঠ, পদাবলী কীর্তন, ভজন সহ নানা অনুষ্ঠান।  দুপুর তিনটেয় হবে ধর্মসভা। সকাল ১১ টা থেকে হাতে হাতে  প্রসাদ বিতরণ শুরু হবে। সন্ধ্যায় সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই দূরদূরান্তে থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক। মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার