আসানসোল ✍ Final Exposer

কুলটির জিটি রোডের পাসে এক বেসরকারি পাইপ কারখানার দখল নিলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ

কাজল মিত্র: কুলটি:- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির কুলতোড়া জিটি রোডের পাসে এক বেসরকারি কারখানা দিব্যায়াম পাইপ এন্ড টিউবস কারখানায় আজ এক বেসরকারি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক আসানসোল জেলা আদালতের নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ অধিকারীকের উপস্থিতিতে কারখানাটিকে নিজের দখলে নিলো। এই বিষয়ে ব্যাঙ্ক অধিকারীক জানিয়েছেন কারখানার মালিক কলকাতার বাসিন্দা ব্রিজেস গুপ্তা ইন্ডিয়ান ব্যাঙ্কের আলিপুর ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে ঋণ নিয়েছিল এই কারখানাকে মর্গেজ রেখে কিন্তু সে ঋণ শোধ করতে না পারায় আজ দখল নেওয়া হলো। অপর দিকে আসানসোল জেলা আদালতের আইনজীবী জানিয়েছেন কোর্টের নির্দেশে  এই প্রপাটি দখল নেওয়া হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার