জেলার আপডেট ✍ Final Exposer

ইতুপুজো ই দুর্গাপূজা ত্রিপুরাপুরের

নিজস্ব প্রতিনিধি , হাওড়া :- বাংলার লোক উৎসব গুলোর মধ্যে মহিলাদের কাছে জনপ্রিয় ব্রত হল ইতু পুজো। এটি আসলে সূর্য পুজো। লোকো উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জমজমাটি অনুষ্ঠান হলেও ইচু পুজোকে কেন্দ্র করে একটি গ্রামের মানুষের আবেগের নজির মিলল হাওড়ার শ্যামপুর থানা এলাকার শশাটি গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরাপুর গ্রামে। গ্রামের মানুষের উদ্যোগে এই গ্রামের চন্ডী তলায় প্রায় ৪৬ বছর ধরে হয়ে আসছে সর্বজনীন ইতুপুজো।হাওড়া জেলায় অগ্রহায়ণ সংক্রান্তিতে এতবড় ইতুপূজো কোথাও হয় না। পাশাপাশি জানা গিয়েছে এই গ্রামের অধিকাংশ মানুষ স্বর্ণ শিল্পী নির্ভর।যে কোন মূর্তি পূজা নিষিদ্ধ।তাই এই গ্রামীণ উৎসবে চার দিন ধরে দুর্গা পূজার আনন্দ উপভোগ করেন এলাকার কয়েক হাজার মানুষ।" বিভিন্ন দিনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন রয়েছে তেমনি গ্রামের মানুষ মেতে থাকবে প্রীতিভোজে"-জানান সম্পাদক সুদীপ জানা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার