আসানসোল ✍ Final Exposer

পথ দুর্ঘটনায় আহত বিজেপি নেতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-: 

         দুর্ঘটনায় কোনোরকমে প্রাণে বাঁচলেন  বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ এবং তার সঙ্গীরা। জানা যাচ্ছে আসানসোলের দুটি জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার 

প্রস্তুতি পর্যালোচনা করে সোমবার কৃষ্ণপ্রসাদ তার সঙ্গীদের নিয়ে গাড়ি করে ফিরছিলেন। তখন একটি ট্রাক এসে তাদের গাড়িতে এসে ধাক্কা মারে। ঘটনায় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও  বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ এবং তার সঙ্গীরা বেঁচে যান। যদিও তারা সামান্য আহত হন। এই ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার