জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়ায় 'উন্নয়নের পাঁচালি'র মাধ্যমে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের

রিমা ঘোষ;আমতা, হাওড়া:- 

      সাড়ে ১৪ বছরে তার সরকারের উন্নয়নের তালিকা নিয়ে 'পাঁচালি' পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এবার সেই 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারই অঙ্গ হিসাবে হাওড়ার আমতার সিটিসি বাস স্ট্যান্ডে আমতা-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো উন্নয়নের পাঁচালির প্রচার। ফিতে কেটে ও ফুল ছুড়ে 'উন্নয়নের পাঁচালি' নামক ট্যাবলোর উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজি। জনসংযোগ বৃদ্ধি করতে এই উন্নয়নের পাঁচালিকেই পাখির চোখ করছে ঘাসফুল শিবির। জানা যাচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া 'উন্নয়নের পাঁচালি' বাজিয়ে এক মাস ধরে এলাকায় এলাকায় প্রচার চালানো হবে। জনসংযোগ আরও শক্তিশালী করতে স্থানীয় মানুষের বাড়িতে বাড়িতে খাবার খাওয়ার কথা বলা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার