আসানসোল ✍ Final Exposer

গাঁজা সহ গ্রেপ্তার একজন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

        গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝাড়খণ্ড-আসানসোলগামী একটি বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ মুর্শিদাবাদের বাসিন্দা মহ. লতিফউদ্দিন নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এরফলে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ মাদক পাচারের বড়সড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আটক করার গাঁজার পরিমাণ সাড়ে ষোলো কেজি। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায় জানিয়েছেন এই এলাকায় গাঁজা আটক নতুন কিছু নয়। এর আগেও এখানে বেশ কয়েকবার নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। তার দাবি মমতা ব্যানার্জ্জীর প্রশাসনের ব্যর্থতার জন্যেই বারবার এই ঘটনা ঘটছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার