আসানসোল ✍ Final Exposer

নিয়ামতপুরে ট্রাফিক গার্ডের উদ্যোগে শিবির/ টোটো রেজিস্ট্রেশন জোর আসানসোল দুর্গাপুর পুলিশের

 সন্তোষ মন্ডল, কুলটি ও আসানসোল:- গত কয়েকদিন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা জুড়ে ট্রাফিক গার্ড পুলিশ এবং এমভিআই বা মোটর ভ্যাহিকেলস্ দপ্তরের যৌথ নেতৃত্বে চলছে টোটোর ধরপাকড়। এই অভিযানে বেশ কিছু সংখ্যায় টোটো আটকও করা হয়েছে। পুলিশের তরফে টোটো চালকদের বলা হয়েছে, তারা যেন নির্দিষ্ট দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে টোটোর রেজিস্ট্রেশন করে নেন। আসানসোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে শিবির করা হয়েছে টোটোর রেজিস্ট্রেশন করাতে। 

আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউ রোডে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে এক শিবির করা হয়েছে। যেখানে টোটো চালকেরা নিজেরা এসে তাদের টোটোর রেজিস্ট্রেশন করছেন। টোটো চালকেরা এই  শিবিরে এসে রেজিস্ট্রেশন সহজে করিয়ে নিচ্ছেন বলে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড ইনচার্জ শিব নন্দন দুবে জানিয়েছেন।

এর পাশাপাশি, আসানসোল শহরের বিভিন্ন রাস্তায় করা হচ্ছে প্রচার। পুলিশের তরফে বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের নির্দেশ মতো টোটোর রেজিষ্ট্রেশন করাতে হবে। তা না করা হলে, ৩১ ডিসেম্বরের পরে রেজিষ্ট্রেশন না করা টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। তা আটক করে টোটো চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ ও এমভিআইয়ের তরফে পরিষ্কার জানানো হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার