আসানসোল ✍ Final Exposer

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার অন্ডালে

কৌশিক চট্টরাজ: অন্ডাল:- লোকসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো অন্ডালে ।  রবিবার রাতে অন্ডালের উত্তর বাজার সংলগ্ন কুয়া গলি এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে রাকেশ কুমার শর্মা নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু'রাউন্ড কার্তুজ। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে রাকেশ কুমার শর্মাকে আটক করে পুলিশ নিয়ে আসা হয় অন্ডাল থানায় । জানা যায় ধৃত রাকেশ কুমার শর্মা অন্ডাল এর রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা। ধৃতকে আজ সোমবার পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। বেআইনি আগ্নেয়াস্ত্রের উৎস জানার জন্য ধৃতকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে জানাই পুলিশ ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার