আসানসোল ✍ Final Exposer

জোড়বাড়ি এলাকায় কুয়োয় পড়ে মৃত্যু যুবকের

কাজল মিত্র: সালানপুর:- কুয়োয় পড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি সালানপুর থানার অন্তর্গত জোড়বাড়ি লম্বা বস্তি এলাকায় । ঘটনার সম্পর্কে জানা যায় যে ওই জোর বাড়ি এলাকার একটি কাঁচা কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় স্থানীয় রূপনারায়ণপুর পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে । জানা যায় যে ওই যুবক দেশবন্ধু পার্কের একটি সেলুনের মালিক লেদুয়া ভান্ডারি। দুদিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। বাড়িতে একাই থাকতেন ওই দোকান দার । স্থানীয়রা মনে করছেন মদ্যপ অবস্থায় ওই রাস্তা দিয়ে পার হতে গিয়ে এই বিপত্তি ঘটে। তবে কাঁচা কুয়ো টি ঘেরা না থাকার জন্যই এই ঘটনা হয়েছে বলে অনেকে মনে করছেন ।স্থানীয়রা জানান কুয়োটিতে ফুট দশেক গভীর জল আছে। জায়গাটি বেশ অন্ধকার। ওই এলাকায় পুলিশি টহল এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার