আসানসোল ✍ Final Exposer

কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির মধ্যে যোগাযোগের অভিযোগ - সরগরম রাজ্য রাজনীতি

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

এতদিন তৃণমূলের পক্ষ থেকে ইতস্তত অভিযোগ করা হচ্ছিল সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির নির্দেশে চলছে এবং তাদের ঠিক করে দেওয়া লাইন অনুসরণ করে তারা তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে বা হেনস্থা করছে। এবার সেটাই রীতিমত সাংবাদিক সম্মেলন করে তথ্য সহ তৃণমূলের পক্ষ থেকে রাজ্য নেতা কুণাল ঘোষ অভিযোগ করেন - গত ২৬ শে মার্চ সন্ধ্যে ৬.৩০ নাগাদ আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি হাতে একটা সাদা প্যাকেট নিয়ে এনআইএ-র এসপি ধনরাম সিংয়ের আবাসনে যান এবং ৭.২২ পর্যন্ত সেখানে ছিলেন। এনআইএ-র এসপির আবাসনে যাওয়ার ভিজিটার্স বুকে জে.কে তেওয়ারির নামের সঙ্গে ঠিকানা হিসাবে সরস্বতী এ্যাপার্টমেন্ট, ক্যামাক স্ট্রিট লেখা আছে।

যথারীতি কুণালের এই দাবি অস্বীকার করে জিতেন্দ্র তেওয়ারি বলেন - আমি এনআইএ-র মুখপাত্র নই। কিছু বলার থাকলে সেটা তারা বলবে। আর যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের দায় ও দায়িত্ব তা প্রমাণ করা। দেশের আইন তাই বলে। আমি সাতদিন সময় দিচ্ছি। এর মধ্যে তথ্য দিয়ে সব প্রমাণ করতে হবে। তা না হলে, আমি মানহানির মামলা করব।লোকসভা ভোটের সময় কুণাল ঘোষের এই দাবি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতি মহলের অনুমান এটা নিয়ে যথেষ্ট জলঘোলা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার