আসানসোল ✍ Final Exposer

আসানসোল পৌর কর্পোরেশন এর সামনে আশা কর্মীদের বিক্ষোভ

কাজল মিত্র: আসানসোল:- বিগত বেশ কয়েকদিন ধরে  বিভিন্ন দাবি দাবা নিয়ে ধর্মঘটে থাকা আশা কর্মীরা মঙ্গলবার পুনরায় আসানসোল পৌর কর্পোরেশন ক্রসিং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । এই বিক্ষোভের ফলে জিটি রোড এবং জিটি রোড থেকে স্টেশনে যাওয়ার প্রধান রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিছু স্থানীয়রা  অবরোধ সরানোর চেষ্টা করলে আশা কর্মীরা তাদের সাথে তর্কাতর্কি করেন। তবে, আশা কর্মীরা তাদের দাবিতে অনড় থাকেন, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে তাদের দাবির সমর্থনে স্লোগান দেন। তারা ন্যূনতম ১৫,০০০ টাকা বেতনের দাবি জানান এবং বলেন যে নিয়মিত বেতনের অভাব তারা সহ্য করবেন না। তারা আরও বলেন যে তাদের বেতন ছাড়াই কাজ করতে বাধ্য করা হচ্ছে। আশা কর্মীরা তীব্র প্রতিবাদ করেন। আশা কর্মীদের এই রাস্তা অবরোধের ফলে আসানসোল পৌর কর্পোরেশন ক্রসিংয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার