আসানসোল ✍ Final Exposer

বেসরকারি কল-কারখানার কালো ধোঁয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনও এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন


সংবাদদাতা: রাণীগঞ্জ:- দ্বিতীয় দিনও দেখা গেল বক্তার নগর বাঁচাও সমিতির পক্ষ থেকে বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন। রানীগঞ্জ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত বক্তারনগর এলাকায় ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বেসরকারি কল কারখানা। কাজ করছেন বেসরকারি কারখানায় বহু কর্মী। কারখানার সামনেই রয়েছে দীর্ঘদিন থেকে বসবাস করা বক্তার নগর গ্রাম। কয়েকশো বছর ধরে বাসিন্দা হিসেবে রয়েছেন বহু সংখ্যক মানুষ জন। বক্তার নগর এলাকাবাসী দের অভিযোগ, শ্রী সত্য স্পঞ্জ অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড বেসরকারি কারখানা থেকে দীর্ঘদিন ধরে নির্গত কালো ধোঁয়া এবং অনিয়ন্ত্রিত দূষণ বক্তার নগর গ্রামে মারাত্মকভাবে অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে । বারংবার কারখানার কালো নির্গত ধোঁয়ার বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ কে  এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আকারে জানানো হলেও ফল শূন্য। কারখানা কর্তৃপক্ষ গুলি শুধু দিয়ে যাই প্রতিশ্রুতি কাজের কিছুই হয় না। এলাকায় দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ঢাকা গাছপালা,নানা রকম রোগের সংক্রমণ। বক্তার নগর বাঁচাও সমিতি সংগঠনের পক্ষ থেকে আজও দেখা গেল একই ছবি ক্ষুব্ধ গ্রামবাসীরা বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান যদি শীঘ্রই কোনো পদক্ষেপ বেসরকারি কারখানার পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এদিকে বক্তারনগর বাঁচাও সমিতির সভাপতি জয়দেব খাঁ জানান, কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে বছরে একশো থেকে দেড়শো বক্তার নগর এলাকাই মানুষ মারা যাচ্ছেন। দীর্ঘদিন ধরে কালো ধোঁয়ার বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ কে জানিয়ে আসছি কিন্তু কোন কিছু লাভ হচ্ছে না। তাই আজ দ্বিতীয় দিনও আমরা কারখানায় বিক্ষোভ দেখাচ্ছি যতদিন না কারখানা কর্তৃপক্ষ কালো ধোঁয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ততদিন কারখানার কাজ বন্ধ থাকবে। তিনি আরো জানান, যতদিন বাঁচবেন বক্তারনগর এলাকাবাসীর জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। এই বিষয়ে বেসরকারি কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার