নিয়ামতপুরের আকোনবাগানে দোকানে চুরি, CCTV ফুটেজ ভাইরাল, ঘটনার তদন্তে পুলিশ
কাজল মিত্র, কুলটি:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত আকোনবাগান খাটালের পাসে উমেশ যাদবের দোকানের এলবেস্টার সিট্ ভেঙে দোকানে প্রবেশ করে গতকাল রাত্রে বলে অভিযোগ দোকান মালিক উমেশ যাদব। ঘটনার CCTV ফুটেজ ইতিমধ্যে ভাইয়ারল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি দোকানে ঢুকে নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে জিনিস খোঁজেখুজি করছে। আজ সকাল ৯টায় দোকান মালিক উমেশ যাদব যখন নিজের দোকান খুলে তখন দেখে দোকানের এলবেস্টার ভাঙা এবং তার দোকান থেকে নাগদ ১৪৫০০টাকা চুরি হয় বলে অভিযোগ করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
