আসানসোল ✍ Final Exposer

গাড়ি ও বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত এক শিক্ষক দম্পতি, চিকিৎসার দাবিতে পথ অবরোধ পরিজনের

কাজল মিত্র, সালানপুর:- গত 27 তারিখ নেক্সন গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় গুরুতরভাবে আহত হন এক শিক্ষক ও তাঁর স্ত্রী। যিনি মাত্র ৩০ টাকায় গরিব ও নিম্নবর্গের শিশুদের পড়াতেন। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে পরিবারের সদস্য ও পরিচিতরা রূপনারায়নপুর থেকে ঝাড়খণ্ডের মেহিজাম  যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করেন বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা সরকার ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে দম্পতির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান।

তারা জানান দুইদিন আগেই তাদের পরিবারের দুইজন টাটা নেক্সন গাড়ির আঘাতে আহত হন তাদের চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয় এখনো পর্যন্ত প্রায়ই চার লাখ টাকা খরচা হয়ে গেছে কিন্তু গাড়ির মালিক কোন ক্ষতিপূরণ দেয় নি যার কারণে তারা আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে তাদের আশ্বাস দেন এবং গাড়ির মালিকের সাথে কথা বলার প্রতিশ্রুতি দেন এর পরেই সকলের রাস্তা অবরোধ তুলে নেন। তবে এও জানান অন্য কোন কিছুই  দাবি নেই  শুধুমাত্র আহত ব্যক্তির  চিকিৎসার যে ক্ষতিপূরণ হয়েছে সেটাই দরকার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার