আসানসোল ✍ Final Exposer

বছরের প্রথম দিনে জমজমাট মাইথন

সংবাদদাতা, সালানপুর:-

ইংরেজি নতুন বছর ২০২৬-এর প্রথম দিনে জমজমাট আবহাওয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে ,ঘুরতে উপচে পড়লো পর্যটকদের ভিড়।দূর-দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকরা পরিবার ও বন্ধুদের সঙ্গে জমিয়ে পিকনিক করছেন,ঘুরে বেড়াচ্ছেন এবং নৌকা বিহারে মেতে উঠেছেন।তবে উদ্বেগের বিষয়, নৌকা বিহারের সময় অনেক পর্যটকরা লাইফ জ্যাকেট ব্যবহার করছেন না।নৌকা চালকরা জানিয়েছেন, নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকলেও পর্যটকদের বলা সত্ত্বেও অনেকে তা পরতে চান না।তাছাড়া তিনি জানান আগে বছরের তুলনায় সামান্য ভিড় কম আজ।তবে অন্যান্য দিন গুলিতে ভিড় হচ্ছে।তিনি আরো বলেন প্রশাসনের তরফে  বিকেল 5টার মধ্যে পর্যটকদের স্পট ছাড়তে বলা হচ্ছে।তাই মানুষ আসতে চাইছে না।পিকনিক স্পটে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা, করা হচ্ছে মাইকিং।একই সাথে পূজো দিতে লম্বা লাইন কল্যানেশ্বরী মন্দিরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার