জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়ার রূপনারায়ণ নদের গায়ে বছরের প্রথম দিনেই শুরু হল "পৌষ মেলা"

সংবাদদাতা, শ্যামপুর, হাওড়া:- হাওড়ার শ্যামপুর থানার বানিয়া গ্রামের অধিকাংশ মানুষের রুটি রুজি মৎস শিকারের উপর নির্ভরশীল।মাঝ নদীতে ও গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরেন তাঁরা।সেটা বছরের কয়েক মাস।বাকী সময়ে শ্যামপুরের নদী তীরবর্তী এই এলাকায় থাকা ইট ভাটায় শ্রমিক হিসাবে কাজ করেন।জীবনের বিনোদন বলতে তেমন কিছু নেই। সামান্য কিছু শখের জিনিস কিনতে গেলে ও যেতে চার  কিঃমিঃ দূরে বেলপুকুরে।এই যখন জীবন চালানোর সংগ্রাম তখন এক টুকরো এমন বাতাস এদের কাছে জরুরী যা জীবনে কিছুটা রং এনে দেবে বলে মনে করেছে এলাকার কয়েকজন।আর এই দিকটি মাথায় রেখে রূপনারায়ণ নদের গায়ে বছরের প্রথম দিনেই শুরু হল "পৌষ মেলা"।মেলার অন্যতম কারিগর সোমনাথ ঘোড়ুই জানান,"এই মেলা নিছক আর পাঁচটা সাধারণ মেলা নয়, বরং এটিকে খেটে খাওয়া মানুষের মিলনস্থল বলা যেতে পারে"। মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। বিকিকিনির আগেই  কচিকাঁচাদের ভিড় সে কথাই প্রমাণ করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার