খেলাধুলা ✍ Final Exposer

একদিনের সিরিজ - জায়গা পেলেন না বাংলার পেসার মহম্মদ শামি

 জ্যোতি প্রকাশ মুখার্জ্জী-:

          ১১ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে  ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। ঘরোয়া ক্রিকেটে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও দলে সুযোগ পেলেননা    মহম্মদ শামি। সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। প্রত্যাশা মত দলে ফিরলেন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। যদিও দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে সুযোগ পেলেও শ্রেয়সের খেলা নির্ভর করছে ফিট সার্টিফিকেট পাওয়ার পর। 

        নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল হলো - শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।

        প্রসঙ্গত সিরিজ শুরু হবে ১১ ই জানুয়ারি  ভাদোদরাতে। পরের দুটি ম্যাচ হবে ১৪ ই জানুয়ারি রাজকোট এবং ১৮ ই জানুয়ারি ইন্দোরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার