আসানসোল ✍ Final Exposer

১৯ নম্বর জাতীয় সড়কের পাশে গারি উল্টে বিপত্তি, দুর্ঘটনা থেকে রক্ষা তিনটি প্রানের

কাজল মিত্র: সালানপুর:- সোমবার সকাল সাতটা নাগাদ বেনারসের দিক থেকে দুর্গাপুরে যাওয়া একটি কেয়া গাড়ি সালানপুর থানার অন্তর্গত মেলেকোলা জাতীয় সড়ক এর পাশে রাস্তার ধারে একটি কালভার্ট এ উল্টে যায়। যার ফলে চালকসহ গুরুতর চোট লাগে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একটি ছোট বাচ্চাও ছিল বলে জানা যায়।

ঘটনাস্থলে জাতীয় সড়ক কতৃপক্ষ ও সালানপুর থানার পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাই।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্মী জানাই তারা খবর পেয়ে ছুটে আসে এবং তাদের উদ্ধার করে জানতে পারে গাড়িতে চালক সহ মোট তিনজন ছিল তাদের মধ্যে একজন মহিলা ও একজন শিশু ।মহিলার অল্প বিস্তর লাগে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার