জেলার আপডেট ✍ Final Exposer

অসহায় মহিলা পেলেন আর্থিক সাহায্য

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:

     মাস তিনেক আগে আউসগ্রামের দ্বারিয়াপুরের ক্ষেতমজুর সকুল টুডু মাঠ থেকে ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান। পরিবারের প্রধান উপার্জনকারী স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন মুঙ্গলী টুডু। সেইসময় তার পাশে এসে দাঁড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিধবা মুঙ্গলী দেবী যাতে সরকারের এনএফবিএস প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদান পান তারজন্য

তৃণমূল কর্মী দেবাঙ্কুর চ্যাটার্জ্জী সরকারের কাছে প্রয়োজনীয় নথি সহকারে আবেদন করেন। প্রসঙ্গত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মৃত্যু হলে পরিবারটিকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করা এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে পরিবারটিকে এককালীন ২০-৪০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। যাইহোক, আজ সেই আর্থিক অনুদান পেলেন মুঙ্গলী দেবী। আর্থিক অনুদান পেয়ে পরিবারটি খুব খুশি এবং তারা রাসু অর্থাৎ দেবাঙ্কুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

       তৃণমূল কর্মী দেবাঙ্কুর বললেন, আমরা সর্বদা 'দিদি'র আদর্শ ও নীতি মেনে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটা তারই অঙ্গ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার