আসানসোল ✍ Final Exposer

রাজ্য হস্ততাঁত প্রদর্শনী মেলার শুভ সূচনা হলো আসানসোলে

রাজ্য হস্ততাঁত প্রদর্শনী মেলার শুভ সূচনা হলো আসানসোলে

অঙ্কিতা চ্যাটার্জী, আসানসোল-: 

        মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প ও বস্ত্র দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হস্ত ও তাঁত শিল্প মেলা। মূল লক্ষ্য       হস্ত ও তাঁত শিল্পী সহ বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি শিল্প সামগ্রীর সুষ্ঠু বিপণন ও  প্রসারে সহযোগিতা করা। রাজ্যের অন্যান্য প্রান্তরের মত আসানসোলের পোলো ময়দান সংলগ্ন এনসিসি ময়দান প্রাঙ্গণে শুরু হয়েছে রাজ্য হস্ত ও তাঁত শিল্প মেলা, চলবে ২৯ সে জানুয়ারি পর্যন্ত। 

      প্রদীপ প্রজ্বলিত করে এই মেলার শুভ সূচনা করেন আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শুভাসিনি ই, পশ্চিম বর্ধমান জেলা  সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী সহ সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এবং হস্ত ও তাঁত শিল্প দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা। 

       উদ্যোক্তাদের সূত্রে জানা যাচ্ছে, এবার এই মেলায় হস্ত ও তাঁত শিল্পীদের জন্য মোট ৬০ টি বিপণনী কেন্দ্র থাকছে। বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের খাবারের জন্য থাকছে ১০ টি স্টল এবং  ডিআইসি-র জন্য ৫ টি দোকান রাখা হয়েছে। এই মেলাকে সফল করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার