জেলার আপডেট ✍ Final Exposer

বেলুড়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

বেলুড়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

সুলেখা চক্রবর্তী, বেলুড়, হাওড়া:-১৯ বছরের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে বেলুড়ে শোকের ছায়া। বেলুড়ের ৩ নং করালী চরন রায়চৌধুরী রোডের এক বহুতলের বাসিন্দা বিএসসি'র ছাত্রী শিপ্রা সিংহ বরাবরের মতো আজ দুপুরে বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহতলের এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল। পড়া শেষে সে ঐ বহুতলের ছাদ থেকে আচমকাই সে নীচে পড়ে যায় ।  ছাদের রেলিং এর পরিপাটী করে রাখা তার জুতো  আর বইয়ের ব্যাগ দেখে পুলিশের প্রাথমিক ধারনা যে সে আত্মঘাতিই হয়েছে।  যদিও অন্য কোনো কারন আছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। 

তবে প্রাথমিক ভাবে জানা গেছে পড়াশুনার অত্যধিক চাপ এর কারন হতে পারে ।  তবে জানা গেছে যে বছর দুয়েক আগে মৃতার ছোটো বোন অসুস্থ হয়ে মারা যায়। সে কারনে সে এমনিতেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। 

সব মিলিয়ে ছাত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। 

তবে পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে চায় নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার