আসানসোল ✍ Final Exposer

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলে ঘন কুয়াশার দাপট।তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।প্রায় নয় লক্ষাধিক ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য পর্ষদের পক্ষ থেকে চলছে তৎপরতা।
সকাল থেকেই আসানসোলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌচ্ছায়।পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী ২৮ হাজার ১৬৩ জন।তার মধ্যে ছাত্র ১২ হাজার ৬০২ জন এবং ছাত্রী ১৫ হাজার ৫৬১ জন।মোট পরীক্ষা কেন্দ্র ৮৫ টি।এদিন পরীক্ষা কেন্দ্র গুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।তবে দু ঘন্টা আগে পরীক্ষা করায় পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় হয়েছে বলে জানিয়েছেন।
অন্যদিকে ঘন কুয়াশার মধ্যেই পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিতে ব্যস্ত। শুভানুধ্যায়ীরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, চিন্তামুক্ত অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার