আসানসোল ✍ Final Exposer

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ, রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ, রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য

কৌশিক মুখার্জী: সালানপুর:-

লোকসভা নির্বাচনের আগেই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ। গতকাল রূপনারায়ণপুর চিতালডাঙ্গা অঞ্চলে পুলিশের নাকা তল্লাশি চলাকালীন এক পিকআপ ভ্যান দেখে পুলিশের সন্দেহ জাগে।পুলিশ পিকআপ ভ্যানটি ধাবা করে আটক করে।পিকআপ ভ্যানে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ।তাছাড়া পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে।পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। ধৃত পাঁচজনই আসানসোল এলাকার বাসিন্দা বলে জানা যায়।ধৃতদের নাম সরফরাজ মল্লিক,প্রেম হরিজন,এমডি ইকবাল,আসলাম খান,চন্দন ঠাকুর।পুলিশ সূত্রে জানা যায় এরা গরু চুরির উদ্যেশে  এলাকায় জড়ো হয়।তবে ধৃতদের মধ্যে বেশ কয়েক জনের বিভিন্ন থানায় অপরাধ মূলক আইনি মামলা রয়েছে।ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার