আসানসোল ✍ Final Exposer

আসানসোল নর্থ ট্রাফিক এর উদ্যোগে আয়োজিত হল আসানসোল যাত্রী সাথী" অ্যাপ নিয়ে বিশেষ শিবির

কাজল মিত্র, আসানসোল:- সরস্বতী পুজোর দিন শুক্রবার  আসানসোল নর্থ ট্রাফিক এর উদ্যোগে এইচ এলজি হসপিটাল এর সামনে যাত্রী সাথী" অ্যাপ নিয়ে বিশেষ শিবির এর আয়োজন করা হয়ে ছিল যেখানে  যাত্রী সাথী এপস বিষয়ে পথ চলতি মানুষকে সচেতন করা হয় ।একই সাথে যেসকল যাত্রী সাথী এম্বুলেন্স এর চালকেরা সাধারণ মানুষদের পরিষেবা প্রদান করে থাকে তাদের পুরস্কার দিয়ে সন্মানিত করা হয়।

এদিন এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ট্রাফিক ইনচার্জ রানা অম্বিকা দত্ত, এবং আসানসোল নর্থ ট্রাফিক ইনচার্জ আলী রাজা এদিন আসানসোল ট্রাফিক ইনচার্জ রানা অম্বিকা দত্ত  আসানসোল এলাকার প্রায় ১০ জন চালকের হাতে পুরষ্কার প্রদান করেন এবং তিনি জানান যে এই সরকারি অ্যাপটির প্রচার, ব্যবহার বৃদ্ধি,এবং চালক-যাত্রী উভয়কে পরিষেবা উন্নত করার জন্য বিশেষ ভাবে  আয়োজিত। যেখানে অ্যাপটির সুবিধা (কম ভাড়া, নিরাপদ যাত্রা), পুরস্কারপ্রাপ্তি, আসানসোল  সহ অন্যান্য অঞ্চলে এর সম্প্রসারণ নিয়ে আলোচনা ও বাস্তবায়ন করা হয়, যা মূলত পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও তথ্যপ্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ। এই অনুষ্ঠানে যাত্রী সাথী চালকেরাও বিশেষ ভাবে খুশি প্রকাশ করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার