জেলার আপডেট ✍ Final Exposer

সেবাশ্রয় ২ পরিদর্শনে প্রতিমন্ত্রী ও বিধায়ক

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মানবিক উদ্যোগ সেবাশ্রয় ২,ডায়মন্ড হারবার মডেল ক্যাম্পে আজ পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল,এবং জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস। ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো হয়। ডায়মন্ড হারবার, মহেশ তোলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ তিনি জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে,সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে তাঁদের উপস্থিতি ও উৎসাহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। সকলের সুস্বাস্থ্য—আমাদের অঙ্গীকার। দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে সেবাশ্রয় ২ এসডিও মাঠে ডায়মন্ড হারবার মডেল ক্যাম্প পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল ও বিধায়ক বিশ্বনাথ দাস পরিদর্শনে গিয়ে সম্পূর্ণ ক্যাম্প ঘুরে দেখে আপ্লুত তারা।এছাড়াও টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার তিনি জানান,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এবং ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর নেতৃত্বে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে গিয়ে সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকারে সফল হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার