আসানসোল ✍ Final Exposer

মুখ্যমন্ত্রীর সভার আগে মাঠ পরিদর্শনে জেলা নেতৃত্ব

মুখ্যমন্ত্রীর সভার আগে মাঠ পরিদর্শনে জেলা নেতৃত্ব

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে চতুর্থ দফায় অর্থাৎ ১৩ মে নির্বাচন হবে। এই কেন্দ্রে তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ২৭ এপ্রিল আসানসোল উসাগ্রাম মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন প্রার্থী দলীয় প্রার্থীর প্রচারের জন্য সভা করবেন। তার আগে মাঠ ঘুরে দেখলেন জেলা নেতৃত্ব।উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ তৃনমুল নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা।

জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আসানসোলের দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আগামী ২৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আসানসোলে উষাগ্রাম বয়েজ হাইস্কুল মাঠে তার জনসভা হবে। সেই কারণে মন্ত্রী মলয় ঘটক পুলিশ আধিকারিকদের নিয়ে এই মাঠ পরিদর্শন করেন। তিনি আরো বলেন, জনসভায় যত বেশি সংখ্যায় মানুষদের আনা যায়, তার চেষ্টা করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার