আসানসোল ✍ Final Exposer

পুকুর পরিষ্কারের দাবি জানিয়ে রাস্তা নির্মাণ এর কাজ বন্ধ করলেন গ্রাম বাসীরা

কাজল মিত্র: জামুড়িয়া:- শুক্রবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তপসী পঞ্চায়েতের অন্তর্গত অর্জুন পাড়ার স্থানীয় বাসিন্দারা  পুকুর পরিষ্কার করার দাবি জানিয়ে পথশ্রী প্রকল্পের অধীনে চলমান রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, অর্জুন পুকুর বছরের পর বছর ধরে ময়লা-আবর্জনায় ভরা, এবং তারা বারবার পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পরিষ্কারের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষুব্ধ বাসিন্দারা স্পষ্টভাবে জানিয়েছেন যে পুকুর পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা রাস্তা নির্মাণ কাজ শুরু করতে দেবেন না।তারা জানান প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু এই পুকুর টি সংস্কারকরা হয়নি ।পুকুরের জলে স্নান করা পর্যন্ত যায়না গ্রামের একটি মাত্র পুকুর ।তার এই অবস্থা তাই তারা আজ এই প্রতিবাদ জানিয়েছেন ।তারা বলেন রাস্তার ও প্রয়োজন সাথে পুকুরেরও প্রয়োজন তাই পুকুর আগে পরে রাস্তা।

তবে এই বিষয়ে বন ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ শেখ জানান  যে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেটি পথশ্রী প্রকল্পের রাস্তা যার উদ্বোধন আগেই করা হয়েছে ।আর পুকুরটি সংস্কার এর জন্যে তারা  রাস্তার কাজ করতে বাধা দিচ্ছেন এটা ঠিক না তবে পুকুরটি ইসিএল এর তরফে কাটা হয়েছিল।

আর ইসিএল এর তরফে পরিষ্কার করবে যা আমাদের সাথে কথাও হয়ে গেছে । অবশ্যই পুকুর সংস্কার এর প্রায়োজন তার সাথে সাথে রাস্তাও দরকার ।এখন যদি সরকারি প্রকল্পের রাস্তার কাজ না হয় তাহলে সেই টাকা ফেরৎ চলে যাবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার