আসানসোল ✍ Final Exposer

আসানসোলে জেলাশাসক ও পুলিশ কমিশনার এর নেতৃত্বে হলো রুটমার্চ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল লোকসভা কেন্দ্রে জেলাশাসক ও পুলিশ কমিশনার এর নেতৃত্বে হলো রুটমার্চ।আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এলাকায় করা হয় রুটমার্চ।আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এই রুটমার্চ অংশ নেন।এদিন এই রুটমার্চ এ ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী,জেলাশাসক এস পোন্না বলম সহ পুলিশ অধিকারীকেরা।জেলাশাসক বলেন রুটমার্চ এ সাধারণ মানুষদের সাথে কথা বলেন এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি তবে এখনো পর্জন্ত ৬ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসেছে আসানসোলে।তারা বিভিন্ন এলাকায় রুটমার্চ করছেন।নির্বাচন দিন যত এগিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়বে।সাধারণ মানুষ যেনো নিজের ভোট নিজে দান করতে পারেন তারজন্য সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে তিনি আশ্বাস দেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার