জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়ার বাগনানে পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী

সুলেখা চক্রবর্তী, বাগনান, হাওড়া:- বাগনানের বিধায়ক টিকিট পেলে হারানোর দায়িত্ব আমার বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার হাওড়ার বাগনানে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য বেশ কয়েকদিন আগে আমতা বিধানসভা কেন্দ্রের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাগনানের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুনাভ সেন বলেছিলেন," রাজ্যের বাইরে থেকে বি জে পি র নেতারা বাজার গরম করতে এলে তিনি দেখে নেবেন।"আর এই মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছিল।এদিনের সভা তার ই পাল্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিরোধীদল নেতা আরো বলেন," রেলের পরীক্ষায়   রাজ্যের সেন্টারগুলিতে তৃণমূল কংগ্রেসের নেতারা টুকলি করাবে বলে রেল সমস্ত সেন্টার উড়িষ্যায় নিয়ে চলে গেছে। স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন এবং বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় এলে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হবে।"

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার