জেলার আপডেট ✍ Final Exposer

হাওড়ার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে ভষ্মিভূত চারটি দোকান

সুলেখা চক্রবর্তী, আমতা, হাওড়া:- মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাছে গুদামে কাঠ চেরাই হতো এবং কাঠের গুড়োয় আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একটি ইলেকট্রনিক্স এর দোকানসহ আরো দুটি দোকান পুরোপুরি ছাই হয়ে যায়।। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ভোট সাড়ে তিনটের নাগাদ এই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে আব্বাস আমায় পুলিশ পাশেই বহুতলে  আটকে পড়া চারজনকে  উদ্ধার করে পুলিশ। আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে আমতা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার