আসানসোল ✍ Final Exposer

বিজেপি নেতার বিরুদ্ধে মামলা, রাজ্য সরকারকে নোটিস হাইকোর্টের

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

       গত ১৯ শে জানুয়ারি বিজেপি নেতা তথা সমাজসেবী কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে এক আদিবাসী মহিলার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পাশাপাশি দ্বিতীয় পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চ।  

      আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে  এই মামলা দায়ের করা হয়েছে এবং এটি আইনের অপব্যবহার। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ। ততদিন পর্যন্ত তদন্তকারী আধিকারিক কোনও কঠোর পদক্ষেপ নিতে চাইলে আবেদনকারীকে অন্তত দু সপ্তাহ আগে জানাতে হবে।

       হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত বড় স্বস্তি পেলেন আবেদনকারী বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ।  প্রসঙ্গতঃ, গত ১৯ শে জানুয়ারি আসানসোল উত্তর থানার শালডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করার  সময় কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেখানে আসেন ও কৃষ্ণা প্রসাদের নামে শ্লোগান দিতে শুরু করে। গন্ডগোলের আশঙ্কায় কৃষ্ণা প্রসাদ এলাকা থেকে চলে আসেন। সেদিন রাতেই এক আদিবাসী মহিলা কৃষ্ণা প্রসাদের নামে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার