জেলার আপডেট ✍ Final Exposer

ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য

সুলেখা চক্রবর্তী, টিকিয়াপাড়া, হাওড়া:- ফ্ল্যাট থেকে উদ্ধার এক বৃদ্ধার দেহ। মৃতার নাম সুমিতা দে (৬০)। বাড়ি টিকিয়াপাড়া এলাকার বেলিলিয়াস রোডে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাকে বিছানার উপর সাড়া শব্দহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা সঙ্গে সঙ্গে খবর দেন টিকিয়াপাড়া ফাঁড়িতে। পুলিশ তার একতলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধারের পর হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর ওই বৃদ্ধা একাই ফ্ল্যাটে থাকতেন। তার স্বামী হাওড়া আদালতের আইনজীবী ছিলেন। বছর তিনেক আগে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাওড়া থানার পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার