আসানসোল ✍ Final Exposer

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিলেন বিধায়ক অগ্নিমিত্রা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: 

       রাজ্যজুড়ে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা।  পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকেই সমস্ত ধরনের প্রস্তুতি পর্ব সেরে রাখা হয়েছে। এদিকে বার্ণপুর সুভাষ পল্লী  উচ্চ বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন তাদের প্রত্যেকের হাতে  গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান ও উৎসাহিত করেন আসানসোল দক্ষিণের  বিধায়িকা অগ্নিমিত্রা পাল। 

       বিধায়ক বলেন, 'আমাদের ফুলের মত পবিত্র সকল পরীক্ষার্থীদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। পাশাপাশি মাথা ঠাণ্ডা রেখে তাদের প্রত্যেকটা প্রশ্ন ভাল করে পড়ে উত্তর দেওয়ার পরামর্শ দিই'।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার