আসানসোল ✍ Final Exposer

আসানসোলে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ও 'পথশ্রী' প্রকল্প নিয়ে বৈঠক

আসানসোলে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ও 'পথশ্রী' প্রকল্প নিয়ে বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

        আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পুর কমিশনার সহ আসানসোল পুরনিগম ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ও 'পথশ্রী' প্রকল্প নিয়ে একটি  গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে রাজ্য সরকারের এই দুটি প্রকল্প কীভাবে দ্রুত শেষ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেয়র জানান, ইতিমধ্যে  ১,৩০০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। শীঘ্রই আরও ২,৩০০ টি প্রকল্পের জন্য আবেদন পত্র জমা করা হবে। তিনি আরও জানান , ২ মার্চের আগে জমা দেওয়া সমস্ত প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

     জেলাশাসক বলেন, বৈঠকে 'আমাদের পাড়া আমাদের সমাধান' ও আরবান 'পথশ্রী' প্রকল্পগুলি কত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও  বলেন, যেখানেই এই কাজের জন্য আবেদনপত্র জমা পড়েছে, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন টেন্ডার করে কাজ শুরু করার ব্যবস্থা করা হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার