আসানসোল ✍ Final Exposer

যত দোষ নন্দ ঘোষ

যত দোষ নন্দ ঘোষ

সুরজিৎ পাত্র (গুসকরা)

আমরা কাজ করি রাস্তায়,,
আমাদের বিচার হয় সস্তায়।।
যে পরকীয়াতে সদাই থাকে ব্যস্ত,
যে মাদক বেচে সমাজ করে নষ্ট,,
যে বউয়ের কথায় মা-কে দেয় তেড়ে,
যে ভাই ভাইয়ের জমি নেয় কেড়ে,,
যে মুদি কাঁকর মেশায় চালে-ডালে,
যে ঘাপলা করে রেশনের মালে,,
যে নেতা গরীবকে নেয় লুটে,,
যে কুনজর রাখে মেয়েদের ইজ্জতে -
এরা সবাই তোলে আঙুল
আমাদের নীল পোশাকের দিকে।।
তোমরা যে ভাষাতে খিস্তি দিয়ে
উগলে দাও বিদ্বেষ,
বড্ড লাগে হাসি এটা ভেবে -
তোমারই বা কি পরিবেশ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার