আসানসোল ✍ Final Exposer

মাকে গুলি করে খুন। পরে বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে

মাকে গুলি করে খুন। পরে বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে

কাজল মিত্র, কুলটি:- বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার আসানসোল পুরনিগমের ৭২ নং ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন রামকৃষ্ণ পল্লীতে। এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোর রাতে আচমকাই গুলির শব্দ শোনা যায়। অভিযোগ, রাজা মুখার্জী তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করার পর নিজেই আত্মঘাতী হন। ঘটনার সময় বাড়িতে আগুনও জ্বলতে দেখা যায়, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়।

মৃতদের নাম হলো সন্ধ্যা মুখোপাধ্যায় (৭৬) ও রাজা মুখোপাধ্যায় (৫০)। গৃহকর্তা দয়াময় মুখোপাধ্যায় গত দুদিন ধরে কাশিপুরে মেয়ের বাড়িতে থাকায় তিনি বেঁচে যান। তিনি খবর পেয়ে ভোররাত চারটে নাগাদ কুলটিতে আসেন। এদিন সকালে খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর চৈতন্য মাজি। ও কুলটি থানা-র পুলিশ পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। দুই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার