আসানসোল ✍ Final Exposer

নিউ হিলভিউ হসপিটাল ও আসানসোল লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আসানসোলে বিনামূল্যে রক্তদান শিবির

নিউ হিলভিউ হসপিটাল ও আসানসোল লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আসানসোলে বিনামূল্যে রক্তদান শিবির

অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:-

রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল আসানসোলে এস বি গড়াই রোডে অবস্থিত নিউ হিলভিউ হসপিটাল। সহযোগিতা করেন আসানসোল লায়ন্স ক্লাব।এই রক্তদান শিবিরে ১৪ জন মহিলা সহ প্রায় ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় নিজেদের রক্তদান করেন। ডা: নির্ঝর মাজি নিজেও রক্তদান করেন।ডায়েটিশিয়ান তানিয়া বিশ্বাস, বর্ণালী সরকার, প্রিয়াঙ্কা ব্যানার্জী ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে  হসপিটালের অন্যতম চিকিৎসক ও কর্ণধার ডাঃ নির্ঝর মাজি জানান হিলবিউ হাসপাতাল এবং আমার তরফ থেকে শুভ নববর্ষ উপলক্ষে সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মূলত আমরা ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিনে রক্তদান শিবির পালন করে থাকে কিন্তু গরমের কারণে রক্তের সংকট দেখা দিয়েছে তাই আজ বাংলা বর্ষের প্রথম দিনেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, সকাল ১১ টা থেকে রক্তদান শুরু হয়েছে আশা করছি কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ হবে।

এদিনের অনুষ্ঠানে ডা: নির্ঝর মাজি ছাড়াও উপস্থিত ছিলেন গৌতম পাল, ডাঃ সূর্য শেখর সরকার সহ হাসপাতালের কর্মীরা ও আসানসোল লায়ন্স ক্লাবের সদস্যারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার