আসানসোল ✍ Final Exposer

রূপনারায়ণপুরে মাটি ভরাট এর সময়মাটির স্তূপ থেকে বেরিয়ে এলো মানুষের কাটা পা, এলাকায় আতঙ্ক

কাজল মিত্র: সালানপুর:- রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় ট্রাক্টর করে মাটি ভরাট করার সময়  এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই মাটি আম ঝরিয়া শ্মশানের পাশে থেকে ট্রাক্টরে আনা মাটি খালি করার সাথে সাথেই হঠাৎ করে স্তূপ থেকে বেরিয়ে আসে একটি কাটা পা। যা দেখেই স্থানীয় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রূপনারায়ণপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাবধানে কাটা পাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তদন্তে জানা গেছে যে সালানপুর ব্লকের অন্য একটি এলাকা থেকে মাটি আনা হয়েছিল এবং পাটি সম্ভবত ট্র্যাক্টরের সাথে সেখানে পৌঁছেছিল, মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

স্থানীয়রা মনে করেন যে শ্মশানের আশেপাশে খোলা জায়গায় প্রায়শই আংশিকভাবে পোড়া মৃতদেহ বা কবর দেওয়া মৃতদেহ পাওয়া যায় এবং এটি একই রকম ঘটনা হতে পারে। তবে, মাটি ভরাট করার  সময় এমন ঘটনা কখনও দেখা না যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার