আসানসোল ✍ Final Exposer

CLW কারখানার ভেতরে শ্রমিকদের পাঁচ দফা দাবিতে মিছিল সমাবেশ

কাজল মিত্র: চিত্তরঞ্জন:-  চিত্তরঞ্জন রেল কারখানার ভেতরেই CRMC/NFIR/INTUC-এর নেতৃত্বে শুক্রবার বিশাল মহা মিছিল সমাবেশের আয়োজন করা করে ।যার ফলে সমস্ত কারখানা চত্বর শ্রমিকদের স্লোগানে প্রতিধ্বনিত হয়। বিপুল সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে উৎসাহ ও ঐক্যের সাথে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।সমস্ত কারখানা পদযাত্রায় ঘুরে শ্রমিকরা নতুন শ্রম আইন ২০২৫ অবিলম্বে বাতিল, ভারতীয় রেলওয়ে এবং CLW-তে ক্রমবর্ধমান বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ এবং NPS/UPS বাতিল করে পুরাতন পেনশন প্রকল্প পুনর্বহালের জোরালো দাবি জানান।

তারা ৮ ম বেতন কমিশনের দ্রুত ঘোষণা এবং CLW-তে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণেরও আবেদন জানান। কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ স্পষ্ট করে দেয় যে রেল শ্রমিকদের ধৈর্য এখন ফুরিয়ে যায়নি এবং তারা তাদের অধিকারের জন্য লড়াইয়ের জন্য দৃঢ় মনোবলে রয়েছে। তারা  সতর্ক করে দিয়েছে যে তাদের দাবির উপর অবিলম্বে ব্যবস্থা না নিলে তাদের আন্দোলন আরও তীব্র হবে।

আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন, এই মহা মিছিলের উদ্দেশ্য হলো কর্মীদের কল্যাণ এবং আমাদের ইউনিয়নের কর্মীদের জন্য যে কোনও পদক্ষেপ নেওয়া হোক না কেন, আমরা তা গ্রহণ করব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার