আসানসোল ✍ Final Exposer

আসানসোলের হটন রোড জাম মুক্ত করতে এলাকা পরিদর্শনে ডেপুটি মেয়র এবং পুলিশ প্রশাসন

কাজল মিত্র: আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোড এলাকায় নিয়ে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বেশ কয়েকবার টোটো চালকদের থামিয়ে ধমক চমক দেন তাছাড়া তিনি আসানসোল মেয়র অফিসে গিয়েও জামমুক্ত করার জন্য আলোচনা করেন ।তবে এইবার আসানসোল পৌর নিগম এর পক্ষ থেকে হটন রোড অঞ্চলকে জাম মুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আজ আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক নিজে এই এলাকায় আসেন। এবং যেভাবে টোটো রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রীকে উঠানো নামানো করে তার দিকে নজর দেন ।তিনি আসানসোল পৌর নিগমের একটি পার্কিং কে টোটো অটো স্ট্যান্ড করা হবে বলে তিনি জানান। অন্যদিকে আইএনটিটিইউসি নেতা রাজু আহালুআলিয়া বলেন যে‌ হটন রোড অঞ্চল নিয়ে প্রায়শই  কিছু না কিছু অভিযোগ উঠে আসছিল ।জারকারনে যানজট মুক্ত করবার জন্য  আজ ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককের নেতৃত্বে পরিদর্শন করা হয়। তিনি আশা প্রকাশ করেন যে খুব শীগ্রই  হটান রোড যানজট মুক্ত করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার